শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২০ ইং
মেহেরপুরে গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরে ১০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দিবাগত রাতে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক জুয়েল রানা কাজীপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জুয়েল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল সোমবার জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত