শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২০ ইং
দর্শনায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার সুলতানপুর থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার বিকেলে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের আমবাগান থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত