শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংসদে অর্থবিল পাস হবে আজ

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২০ ইং
সংসদে অর্থবিল পাস হবে আজ
সমীকরণ প্রতিবেদন: চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের লক্ষ্যে কতিপয় আইনের সংশোধনী সংবলিত অর্থবিল-২০২০ আজ সোমবার সংসদে পাস হবে। এরই মধ্যে চলতি বছরের বাজেট প্রথমধাপ সম্পন্ন হবে। আগামীকাল মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ উত্থাপন ও পাস এবং মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণের অর্থ দিয়ে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট পাস সম্পন্ন হবে। আগামী বুধবার পয়লা জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। অর্থবিল পাসের আগে বাজেট হবে। এটি হবে চলতি বছরের বাজটের ওপর দ্বিতীয় দিন এবং একইসাথে শেষদিনের আলোচনা। আজও অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংসদ উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আলোচনায় অংশ নেবেন। আগামীকাল নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে আগামী অর্থবছরের বাজেট পাস সম্পন্ন হবে। তার আগে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ এবং দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা ও নিষ্পত্তি করা হবে। আগে মাত্র গত ২৩ জুন মাত্র এক দিন চলতি বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস সংক্রমণের পরিস্থতিতে গত ১০ জুন সংসদের বৈঠক শুরু হলে ১১ জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন আ হ ম মুস্তফা। এরপর গত ১৫ জুন সম্পূরক বাজেট পাস হয়। তার আগে আরো এক দিন বৈঠক বসলেও চলতি সংসদেও সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ইন্তেকালে শোক প্রস্তাবের আলোচনার পর বৈঠক মুলতবি হয়ে যায়। সাধারণ সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘসময় আলোচনার রেওয়াজ আছে। এই আলোচনায় সংসদের বেশির ভাগ সদস্যই অংশ নিয়ে থাকেন। সব সময়ে ৫০ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত বাজেট আলোচনার রেকর্ড রয়েছে। তবে এবার ব্যতিক্রম। এবার এক দিনে ছয়-সাতজন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। আজ আর তিনজন অংশ নেবেন। দুই দিনেই শেষ হচ্ছে বাজেট আলোচনা। করোনা পরিস্থিতিতে কড়া স্বাস্থ্যবিধি মেনে বাধ্যতামূলক মাস্ক, হেডক্যাপ, গ্লাভস পরে শারীরিক দূরত্ব বজায় রেখে সংসদ সদস্যরা বাজেট অধিবেশনে অংশ নিচ্ছেন। অধিবেশন শুরুর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করে নেভেটিভ নিশ্চিত হওয়ার পরই তাদেরকে সংসদের কার্যক্রমে যুক্ত করা হয়। তাতে দেখা যায় এ পর্যন্ত সংসদের শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সংসদ অধিবেশন অংশ নেয়া দুইজনসহ ১৬ জন সংসদ সদস্য এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে গত বৈঠকের আগ থেকে ওই দিনের বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের করোনা পরীক্ষা করে নিশ্চিত হয়ে বৈঠকে অংশ নেয়ার ব্যবস্থা করা হয়। ৩৫০ সদস্যের মধ্যে প্রতি বৈঠকে ৮০ থেকে ৯০ জন অংশ নিচ্ছেন। এই জন্য অধিবেশনের শুরুতেই চিফ হুইপের দফতর থেকে একটি রোস্টার তৈরি করে সদস্যদের দেয়া হয়। তাতে অধিক বয়স্ক এবং যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাদেরকে সংসদের বৈঠকে না হওয়ার পরামর্শ দেয়া হয়। সংসদে সাংবাদিক ও দর্শনাথীদেরও এবার অনুমতি দেয়া হয়নি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত