ঝিনাইদহে নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৫ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৭টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২০টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৯ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন। আক্রান্ত ১৮৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন।
কমেন্ট বক্স