শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিববর্ষ উপলক্ষে আজ দামুড়হুদায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২০ ইং
মুজিববর্ষ উপলক্ষে আজ দামুড়হুদায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে
প্রতিবেদক, দামুড়হুদা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ও স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে গর্ভবর্তী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলবে। জানা যায়, দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পেইনে উপজেলায় বসবাসকারী গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। উপজেলায় বসবাসকারী গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে উপজেলা প্রশাসন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত