মেহেরপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে পৃথক অভিযানে মোহাম্মদ শামীম রেজা ও বকুল আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত শনিবার দিবাগত রাতে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ৭ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ শামীম রেজাকে আটক করা হয়। আটক শামীম রেজা শ্যামপুর গ্রামের পাঞ্জাব মণ্ডলের ছেলে। অপর দিকে মেহেরপুর শহরের চক্রপাড়ায় অভিযান চালিয়ে বকুল আলী নামের আরও এক মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক বকুল আলী চক্রপাড়ার সদর আলীর ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স