শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার, চোর আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২০ ইং
মেহেরপুরে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার, চোর আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে চুরি হয়ে যাওয়া ট্রাক্টর গাংনী থেকে উদ্ধার করা হয়েছে। গাংনী থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চোখতোলা নামক স্থান থেকে ট্রাক্টরটি উদ্ধার করে এবং চোর জান্নাতুল ইসলামকে (২৩) আটক করে। জান্নাতুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার দিঘির পাড়া গ্রামের রমিজুল ইসলামের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গত শুক্রবার (২৬/০৬/২০২০ইং) তারিখ রাতে মেহেরপুর সদর থানার আশরাফপুর গ্রাম থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা মূল্যের মাহিন্দ্রা ট্রাক্টরটি মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলী মহোদয় গোপন তথ্যের ভিত্তিতে গাংনী থানা পুলিশ জানালে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে গাংনী উপজেলার চোখ তোলা নামক স্থান থেকে উদ্ধার করা হয় এবং ট্রাক্টর চুরির সঙ্গে জড়িত চোর জান্নাতুল ইসলামকে আটক করা হয়। আটক জান্নাতুলের বিরুদ্ধে ট্রাক্টর চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত