শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২০ ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ফেনসিডিলসহ বিউটি খাতুন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গত শনিবার রাতে শহরের বাইপাস সড়কে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। আটক বিউটি খাতুন চুয়াডাঙ্গা দর্শনার মোহাম্মদপুর গ্রামের রনির স্ত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার রাতে কোটচাঁদপুর থেকে বিউটি খাতুন জেআর পরিবহনে ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছিলেন, এমন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই পরিবহনে তল্লাশি চালিয়ে বিউটি খাতুনের কাছে থাকা ব্যাগ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত