কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও সেমিনারে জেলা প্রশাসক মো. আতাউল গনি জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযুক্তিই হাতিয়ার শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনারের উদ্বোধন করেন। এ সময় সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার নাহিদ হাসান, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স