শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২০ ইং
মানুষের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে
ইউপি সচিবদের রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদের ভূমিকা অনেক বেশি। ইউনিয়ন পরিষদ নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ মানুষের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। করোনাভাইরাসের এই সংকটকালীন সময়েও আপনাদের মাঠ পর্যায়ে কাজ করতে হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও সহকারী কমিশনার শিবানী সরকার। এ প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে কোর্সটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। আগামী ৩০ শে জুন পর্যন্ত তিন দিনব্যাপী সকাল নয়টা বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বাস্থবিধি মেনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত