শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি আটক
জীবননগর অফিস: জীবননগরে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। আটককৃত বাংলাদেশি নাগরিক জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ (৪৭)। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৬১/৯এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ফকির মাহমুদের মেহগনি বাগানের মধ্যে হতে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শহিদুল ইসলাম শহিদকে আটক করে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমনকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আটক করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত