শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট!

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট!
জীবননগর মিনাজপুরের অস্ত্রের মুখে জিম্মি করে মুখোশধারীদের তাণ্ডব জীবননগর অফিস: জীবননগরে রাতের আধারে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে হামিদুজ্জামান টিটোর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক জানান, ‘শুক্রবার রাত দুইটার দিকে মুখোশ পরিহিত কয়েকজন আমাদের বাড়ির গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় আমার ঘরে বেশ কিছু ব্যক্তি দেশীয় হাসুয়া, চাইনিজ কুড়াল নিয়ে ঢুকে আমাদের পরিবারের চার সদস্যের চোখ, মুখ বেঁধে একটি ঘরে জিম্মি করে রাখে এবং গলায় হাসুয়া ধরে ৭ ভরি সোনার গহনা, ১৬ ভরি রুপার গহনাসহ নগদ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা কাউকে চিনতে পারিনি। সবার মুখে মুখোশ পরা ছিল।’ এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে মিনাজপুরে গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সংবাদ শুনে রাতেই আমরা ওই বাড়িতে যায়। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। এদিকে, জীবননগর উপজেলায় হঠাৎ করে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত