শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ভারতীয় মহিষ-ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
দর্শনায় ভারতীয় মহিষ-ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনার থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি ভারতীয় মহিষসহ ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার রাত পৌনে দুইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গত শুক্রবার রাত ১১টার দিকে আরআইবি ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রশিদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে একটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। উদ্ধার করা মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত