শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইয়াবাসহ সাতক্ষীরার যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
ঝিনাইদহে ইয়াবাসহ সাতক্ষীরার যুবক আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে রুহুল কুদ্দুস নামের এক ইয়াবা পাচারকারীকে আটক বরেছে ঝিনাইদহ র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৪ শ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল সেট, ৭টি সিমকার্ড ও ১টি এফআরটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক রুহুল কুদ্দুস সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজান সরদারের ছেলে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল তেঁতুলতলা বাজারস্থ এসবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুহুল কুদ্দুসকে আটক করে। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত