শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২০ ইং
মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পৌরসভার সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে রিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনায় মেহেরপুর যুবলীগ এই করোনাকালীন সময়ে নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মেহেরপুর জেলা যুবলীগ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭১ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়নের পথে। যেকোনো পরিস্থিতিতে মেহেরপুর জেলা যুবলীগ সবসময় দলের পাশে থাকবে। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল খান নিখিলের দীর্ঘায়ু কামনা করে রিটন বলেন, যুবলীগ একটি যোগ্য নেতৃত্বের হাত ধরে এগুচ্ছে। পরশ ভাই এবং নিখিল ভাইয়ের দিকনির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের সঠিক নেতৃত্ব গড়ে তুলব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান অপু, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজিজুর রহমান সাজু, ইয়নুস আলী, সাইদুর রহমান উজ্জ্বল, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইটসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত