কালীগঞ্জে পথচারীদের মাস্ক বিতরণ করলেন সাংসদ কন্যা ডরিন
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
‘করোনায় আতঙ্ক নয়, সচেতনতায় করব জয়’ এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে পথচারী, ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কনিষ্ঠ কন্যা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন। গতকাল শুক্রবার বিকেলে শহরের মেইন বাস টার্মিনাল চত্বর, জনতা মোড়সহ রাস্তায় রাস্তায় ঘুরে নিজ হাতে অসহায় পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্ল¬াভস পরিয়ে দেন সাংসদ কন্যা ডরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল¬্যা, পৌর ছাত্রলীগের মাহমুদুল হাসান আসিফ, সজিব, সিজান প্রমুখ।
কমেন্ট বক্স