শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২০ ইং
মেহেরপুর পৌর কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রিটন এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুর পৌর কবরস্থানে প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং কেন্দ্রীয় যুবলীগের আহ্বান মেহেরপুর জেলা যুবলীগ মেহেরপুর জেলায় ৭১ হাজার গাছের চারা রোপণ করবে। তারই অংশ হিসেবে পৌর কবরস্থানে বৃক্ষরোপণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত