শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গায় মিলাদ মাহফিল

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২০ ইং
রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গায় মিলাদ মাহফিল
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনের করোনাভাইরাস থেকে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্তি কামনা করে চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সারা বিশ্বে এখন করোনা মহামারি চলছে। এই মহামারির মধ্যেই আমরা দেশ ও জনগণের জন্য আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে যা যা করা যাই, তা করছি। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন, দেশের অভাবি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার সেটা আমরা করছি। এই কাজ করতে গিয়েই আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ দাদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল।’ তিনি আরও বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আপনারা সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে চলবেন। যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলবেন। কোনো কাজে যদি বাজারে বা বাইরে যাওয়া লাগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, ইমরান আহমেদ বিপ্লব, মাফিজুর রাহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম, সবুজ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তাপু, সাবেক সদস্য সজলসহ ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত