শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ পৌরসভায় ডিজিটাল প্রযুক্তির রুলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২০ ইং
কালীগঞ্জ পৌরসভায় ডিজিটাল প্রযুক্তির রুলার উদ্বোধন
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় উন্নত প্রযুক্তির ১২ টনের একটি রুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রুলারটির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ডিজিটাল প্রযুক্তির এরকম রুলার জেলার বাকি কোনো পৌরসভায় নেই বলে জানা গেছে। রুলারটির কার্যক্রম শুরু হলে সড়কের নির্মাণকাজে গতি আসবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। রুলার উদ্বোধনকালে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপ্রাণ প্রচেষ্টায় দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কালীগঞ্জবাসীকে একটি ভালো (উন্নত প্রযুক্তির ১২ টনের রুলার) উপহার দিয়েছেন। এ সময় মেয়র আশরাফ পেীরসভার কর্মকর্তা-কর্মচারী ও পেীরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখার সকল সদস্য ও মন্ত্রী এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম, উপজেল যুবলীগের আহসান কোমল, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যাসহ পেীরসভার কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত