প্রস্তাবিত আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনে সাইনবোর্ড উত্তোলন
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড উত্তোলন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া-সরোজগঞ্জ মহাসড়কে মাঝামাঝি বেলতলা রেল ক্রসিংয়ের অদূরে এ সাইনবোর্ড উত্তোলন করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ সাইনবোর্ড উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, জীবননগর থানার এসআই বাবুল হোসেন, এসআই সাজ্জাদ হোসেন, শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলায়মান হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জমিদাতা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, শেখ রওশন আলী মতে, জমিদাতা মোল্লা রুকন উদ্দীন রুকু, মোল্লা রকিব উদ্দীন মাস্টার, সাবেক সেনা সদস্য মোল্লা শরিফুল ইসলাম শরিফ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ। সাইনবোর্ড উত্তোলন শেষে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাজি মোল্লা শরিফুল ইসলাম শরিফ।
কমেন্ট বক্স