জীবননগরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশ এসআই ইসলাম ও এএসআই সুকুমার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার পিচমোড় নামক স্থান থেকে গোয়ালপাড়া গ্রামের আলী কদরের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে (২৫) ভারতীয় ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় তাঁর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স