শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে করোনা মোকাবিলায় জাতীয় পার্টির স্বাস্থ্যসামগ্রী প্রদান

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২০ ইং
গাংনীতে করোনা মোকাবিলায় জাতীয় পার্টির স্বাস্থ্যসামগ্রী প্রদান
গাংনী অফিস: করোনা মোকাবিলায় মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ফাঁড়ির সঙ্গে রাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা এরশাদ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানে হাতে করোনা মোকাবিলায় স্বাস্থ্যসামগ্রী হিসেবে মাস্ক তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় রাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির গাংনী উপজেলা সভাপতি বাবলু হোসেন, পৌর সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান কুমকুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জাতীয় পার্টির নেতা শিপন ও রাসেল।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত