শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় চুরির সময় হাতেনাতে চোর আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
দর্শনায় চুরির সময় হাতেনাতে চোর আটক
দর্শনা অফিস: দর্শনায় রেল বাজারে দিনের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করার সময় রিপন (২০) নামের চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন ব্যবসায়ীরা। এ সময় উত্তম-মাধ্যম দিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়। রিপন দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার মহিউদ্দিনের ছেলে। রেল বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার মহিউদ্দিনের ছেলে রিপন, মোবারক পাড়ার মনিরুলের ছেলে ইমরানসহ কয়েকজনের একটি সঙ্গবদ্ধ চোর চক্র দিনে-দুপুরে দর্শনা রেল বাজারের মসজিদ মার্কেটের একটি কসমেটিকসের দোকানে ক্রেতা সেজে কৌশলে চুরি করার সময় স্থানীয় ব্যবসায়ীরা দেখে ফেলেন। পরে রিপনকে তাড়িয়ে ধরতে পারলেও অপর সহযোগী ইমরান পালিয়ে যান। পরে চোর রিপনকে আটকে রেখে উত্তম মাধ্যম দিয়ে দর্শনা থানা পুলিশে দেওয়া হয়। পুলিশ জানায়, আটককৃত চোর রিপনের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে একটি চুরিকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ আটককৃত চোরকে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত