শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা, অভিযুক্ত আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা, অভিযুক্ত আটক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা অভিযোগে তোরাপ আলী (৪৮) নামের একজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে এ ঘটনা ঘটে। তোরাপ আলী ওই গ্রামের মৃত খেলাফত আলীর ছেলে। এ ব্যাপারে ওই কিশোরী বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ওই কিশোরীর চাচা গ্রামের আয়নাল হোসেন জানান, ‘আমার ভাইঝি সকালে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে যায়। খেতের পাশেই গ্রামের তোরাপ আলী বসেছিল। এ সময় তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা দিতে যায় এবং কুপ্রস্তাব দেয় তোরাপ। এতে রাজি না হওয়ায় সে আমার ভাইঝিকে জাপটে ধরে। একপর্যায়ে তার চিৎকার চেচামেচিতে আশপাশ থেকে লোকজন এসে তোরাপকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।’ এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান জানান, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আটক হওয়া তোরাপ আলীকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত