শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ ভূমি অফিসের চার কর্মচারীর করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
ঝিনাইদহ ভূমি অফিসের চার কর্মচারীর করোনা শনাক্ত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কশিমনার (ভূমি) অফিসের সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই অফিসের চার কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গত বুধবার থেকে অফিসের সব কার্যক্রম বন্ধ করে অফিসটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। খবরের সত্যতা নিশ্চত করে সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার জানান, অফিসের নাজির আয়নাল হোসেন, সার্ভেয়ার নজরুল ইসলাম, ঝাড়ুদার রত্না খাতুন ও অফিস সহায়ক জহুরা খাতুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। তিনি আরও জানান, অফিসের মোট ১৭ জন কর্মচারী রয়েছেন। তাঁদেরকেও করোনা পরীক্ষা করা হবে। জানা গেছে, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ও ঝাড়ুদার রত্নার সর্দি-কাঁশির লক্ষণ থেকে অফিসের কর্মচারীদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বুধবার অফিসের চারজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার ঝিনাইদহে নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। করোনা হাসপাতালে (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন ১৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৪ জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য তাঁর ফেসবুক ওয়ালে দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত