শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গৃহবধূর নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, আটক ৪

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
গৃহবধূর নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, আটক ৪
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার এক গৃহবধূকে তাঁর কর্মচারীর সঙ্গে নগ্ন অবস্থায় দাঁড় করিয়ে ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন মহিষাকুণ্ডু গ্রামের হারুন মুন্সির ছেলে সানি মুন্সি, একই পাড়ার ইছাহক আলীর ছেলে শাওন, নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ ও চাকলাপাড়ার রুস্তম আলীর ছেলে সোহান। ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হরিণাকুণ্ডু উপজেলার ফলসি গ্রামের রফিকুল ইসলাম চাকলাপাড়ায় মিঠুর ভাড়া বাড়িতে বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার তাঁর কর্মচারী ইমন হোসেন বাজার নিয়ে বাসায় প্রবেশ করলে সনি, শাওন, মারুফ ও সোহান জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে কর্মচারীর সঙ্গে রফিকুলের স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় ওই চার যুবক গৃহবধূর সঙ্গে কর্মচারী ইমনকে খারাপ কাজ করার অভিযোগ তুলে মারধর করেন। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টাও চালান তাঁরা। গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করার পর ওই যুবকেরা মোটা অংকের চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে ওই গৃহবধূর স্বামী পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপার হাসানুজ্জামানের তাৎক্ষণিক নির্দেশে ডিবি পুলিশ অভিযুক্ত ওই চার যুবককে আটক ও তাঁদের কাছ থেকে অশ্লীল ভিডিও এবং চারটি মোবাইল ফোন জব্দ করেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত