শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সাংসদ কন্যা ডরিনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
কালীগঞ্জে সাংসদ কন্যা ডরিনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কনিষ্ঠ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের নেতৃত্বে এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় মুজিববর্ষের তিনটি করে ভেষজ, বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ মোল্ল্যা, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোস্তাক মোহাম্মদ সোহান (বাবু), কলেজ ছাত্রলীগের মোস্তফা ইবনে মাসুদ, সজিব, তুহিন রেজা, রাসেল, রুবেল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত