মেহেরপুরের নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করবেন শহিদুল ইসলাম চৌধুরী। তিনি মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সেই সঙ্গে মেহেরপুরের বর্তমান জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসেল হাসান স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি তাঁর নিজের ফেসবুক পেজের এর মাধ্যমে তাঁকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কমেন্ট বক্স