শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, মামলা

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
গাংনীতে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, মামলা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে গাংনী থানায় মামলাটি করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামি সাহারবাটি গ্রামের হোসেন আলীর ছেলে লেদ মিস্ত্রি সেলিম পলাতক রয়েছেন। ওই স্কুলছাত্রীর পিতা জানান, ‘গত ২২ জুন সোমবার দিবাগত মধ্যরাতে সেলিম আমার বাড়িতে প্রবেশ করে মেয়েকে একটি রুমে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করে। পরদিন সকালে মেয়েটি সব ঘটনা খুলে বললে থানায় অভিযোগ করা হয়। সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, যৌন নির্যাতনের ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী সাহারবাটির সেলিম নামের একজনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ২২, তারিখ ২৫-০৬-২০২০ইং। মামলার আসামি সেলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার বলেন, নির্যাতিতা স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মামলা তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ে মধ্যে আদালতে চার্জশিট দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত