শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার গড়চাপড়ায় মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
আলমডাঙ্গার গড়চাপড়ায় মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গার গড়চাপড়া পশ্চিমপাড়ার জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গরচাপড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও মসজিদ নির্মাণ কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন লাভলু, উক্ত মসজিদ নির্মাণ কমিটির প্রধান নির্বাহী সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দোজা বুদো মিয়া, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, আব্দুল আজিজ, উক্ত মসজিদ কমিটির সভাপতি ইদ্রিস আলী, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসের আলী প্রমুখ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অঘোরনাথ মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সিগঞ্জ ড্যাফোডিল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ইউসুফ আলী।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত