শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
হিজলগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ হিজলগাড়ী বাজারের তিন রাস্তার মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধারকৃত ফেনসিডিল থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের তিন রাস্তার মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কিশোর ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ব্যাগটি খুলে তার মধ্যে ১৪ বোতল ফেনসিডিল পায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কিশোর বলেন, ধারনা করা হচ্ছে ফেনসিডিল পাচারকারীরা পাচারের সময় অবস্থা বেগতিক দেখে এখানে ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত