শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২০ ইং
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান
দর্শনা অফিস: বুনিয়াদ ঋণ কর্মসূচির আওতাধীন উপকারভোগী সন্তানদের মধ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহ রিজিওন অফিস থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকার চেক প্রদান হয়। মাগুরা ও ঝিনাইদহ জেলার ১০ জন ছাত্র-ছাত্রী এ বৃত্তি গ্রহণ করেছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিওনাল ম্যানেজার আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার দেব। এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের পানি ও স্যানিটেসনবিষয়ক কর্মকর্তা সাহেদ জামান, এরিয়া সমন্বয়কারী শেখ সাদী, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আঞ্চলিক অ্যাডমিন অফিসার শাহীনুর হায়দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিট ম্যানেজার পলাশ উদ্দিন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত