শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কনস্টেবলের বেতনের টাকায় মাস্ক বিতরণ!

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২০ ইং
কনস্টেবলের বেতনের টাকায় মাস্ক বিতরণ!
দর্শনা অফিস: বেলা তখন তিনটার কাটা ছুঁই ছুঁই। এক শ্রেণির কর্মজীবী মানুষ ঘরে ফিরতে ব্যস্ত। প্রচণ্ড তাপমাত্রায় পাকা রাস্তার গরমে নাক-মুখ ঝলসে যাচ্ছিল। তখনও করোনাভাইরাস নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দর্শনা থানার পুলিশ লকডাউন এলাকা পৌর ৫, ৭ ও ২ নম্বর ওয়ার্ডে কর্তব্য পালন করছিল। তবে কর্তব্য পালনে এক পুলিশ কনস্টেবলকে একটু ব্যতিক্রমভাবেই দেখা যায়। করোনাভাইরাস সংকটে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের খাদ্যসামগ্রী, নগদ অর্থ দেওয়া দেখে অনুপ্রাণিত হন। সকালেই ব্যাংক থেকে তুলেছিলেন বেতন। পরিবারের টাকা পাঠিয়ে পকেটেও ছিল বেশ কিছু টাকা। সুযোগ আর হাতছাড়া না করে দর্শনা থানার কনস্টেবল রকিবুল ইসলাম সামর্থ্য অনুযায়ী বেশ কিছু মাস্ক কিনে নিজেই চলাচলকারী পথচারীদের মাস্ক নেই, এমন ব্যাক্তিদের মধ্যে বিতরণ শুরু করেন এবং করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। একজন পুলিশ কনস্টেবলের সামর্থ্য অনুযায়ী নিজের বেতনের টাকায় মাস্ক কিনে বিতরণ করায় স্থানীয়দের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল রকিবুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসে একের পর এক মানুষ যখন আক্রান্ত শুরু হয়, ঠিক সেই সময় মাননীয় পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্যারের মানবতার দৃষ্টান্তমূলক কার্যক্রম ও অক্লান্ত পরিশ্রম আমার প্রথম অনুপ্রেরণা। তা ছাড়া দর্শনা থানার পুলিশ যখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত শুরু হয়, তখন নিজের মনের কাছে একটু ভীতি আসে। পরে দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান স্যার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আবার থানায় ফিরে আসা এবং করোনাকে জয় করে নির্বিঘ্নে জনগণের মধ্যে খাবারসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবতা কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করা ছিল আমার দ্বিতীয় অনুপ্রেরণা।’


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত