আলমডাঙ্গার হাড়োয়াকান্দী গ্রাম রেড জোন ঘোষণা
- আপলোড তারিখঃ
২৫-০৬-২০২০
ইং
প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার হাড়োয়াকান্দী গ্রামে ৯ জন করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী সরেজমিনে এসে হাড়োয়াকান্দী গ্রাম রেড জোন ঘোষণা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ১৫নং আইলহাস ইউনিয়নের হাড়োয়াকান্দী গ্রামের ৬ পরিবারে করোনাভাইরাস আক্রান্ত তসিরদ্দিন-এর ছেলে আব্দুল মান্নান, স্বজলের স্ত্রী তহমিনা খাতুন, সাবদারের ছেলে হাসানাল কাউসার ও স্বাস্থ্য সহকারী আব্দুস সামাদসহ ৯ জন আক্রান্ত হয়েছে।
হাড়োয়াকান্দী গ্রামের ইউপি সদস্য সুজন জানান, গত ২০ দিন আগে ১ জন, ১০/১২ দিন আগে ২ জন আক্রান্ত হয় গত মঙ্গলবার রাতে ওই পরিবারের আরো ৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। যার কারণে গতকাল গতকাল বুধবার বিকাল ৪ টার সময় আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার লিটন আলী উপস্থিত থেকে রেডজোন ঘোষনা করেন। এসময় নির্বাহী অফিসার লিটন আলীসহ উপস্থিত ছিলেন, উপজেলা প:প: কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ, ওসি অপারেশন আলমডাঙ্গা থানা স্বপন কুমার দাশ, ঘোলদাড়ী ফাঁড়ির ইনচার্জ আব্দুল গাফ্ফার হাড়োকান্দী গ্রামে এসে রেডজোন আক্রান্ত এলাকা ঘোষণা করেন ও চারটা স্টপটে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।
কমেন্ট বক্স