কার্পাসডাঙ্গায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
২৫-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবারোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ বিপ্লব (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। আটক বিপ্লব কার্পাসডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে পুলিশ কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পূর্বপাড়ার বিপ্লবের দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করে। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানায় আসামিকে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স