তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
২৫-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে বাটামপেটা করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গার পশ্চিমপাড়ার পশুচিকিৎসক আমির হোসেনের ছেলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তুষারকে একই পাড়ার আব্দুল করিম ঠাকুরের ছেলে ছালাম বাটাম দিয়ে মাথায় মেরে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা তুষারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরবর্তীতে আহত স্কুলছাত্রের বাবা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। এ বিষয়ে আহত তুষার অভিযোগ করে বলেন, ‘আমার কাছে ফুটবল খেলার একটি বল ছিল। ছালাম বলটি চাইলে সেটি দিতে দেরি হওয়ার কারণে আমাকে মারধর করেছে। পরে ছালাম প্রাণনাশের হুমকিও দেয়।’ এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন বলে জানান তুষারের বাবা আমির হোসেন।
কমেন্ট বক্স