শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের রোগমুক্তি কামানায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের রোগমুক্তি কামানায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত, তাঁর স্ত্রী রিতা দাশগুপ্তসহ বাংলাদেশ ও সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত সব ব্যক্তির আশু রোগমুক্তি কামানায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় বড় বাজার সার্বজনিন দুর্গা মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পর্বটি পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবেন্দ্র নাথ দোবে (বাবু লাল)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শুভেন্দু নাথ শান্ত, পলাশ কুমার শাহা, হেমন্ত কুমার সিংহ রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জয়দেবনাথ, শামল দেবনাথ, চন্দন চক্রবর্তী, নিমাই সাহা, নিশীথ চক্রবর্তী, রাজেশ পাল, বাপ্পা কুণ্ডু, কাজল চক্রবর্তী, প্রহল্লাদ চক্রবর্তী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত