শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২০ ইং
মেহেরপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর জেলায় ৭১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল বুধবার দুপুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় মাহফুজুর রহমান রিটন বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ৭১ হাজার বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা একটি সবুজ মেহেরপুর গড়ে তুলব। বৃক্ষ আমাদের পরম বন্ধু, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর ভূমিক অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মানুষকে তিনটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা মেহেরপুর জেলায় ৭১ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়ন যুবলীগের প্রতিনিধিদের হাতে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণের জন্য গাছের চারা দেওয়া হবে।’ এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার মেহেরপুর সদরের চারটি ইউনিয়নের বুড়িপোতা ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, আমদহ ইউনিয়ন ও আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকের হাতে গাছের চারা তুলে দেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সাইফুল ইসলাম, উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত