শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মুরগি তাড়াতে বোমা বিস্ফোরণ!

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২০ ইং
দর্শনায় মুরগি তাড়াতে বোমা বিস্ফোরণ!
দর্শনা অফিস: দর্শনায় মুরগি তাড়াতে গিয়ে দিনে-দুপুরে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বিকট শব্দে এই বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দর্শনা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার গোরস্থান সংলগ্ন মসজিদের পেছনে। স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দর্শনা মোবারকপাড়া গোরস্থান সংলগ্ন মসজিদের পেছনে মৃত আব্দুর রাজ্জাকের বাগানের মধ্যে বিকট শব্দে একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণ ঘটে। দিনে-দুপুরে বোমা বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে শব্দের উৎস খুঁজতে এদকি-সেদিক ছোটাছুটি করলে পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একটি ছোট গর্ত ও বারুদের গন্ধ পায়। এ সময় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহাবুবুর রহমান জানান, স্থানীয় জৈনক এক মহিলা মৃত আব্দুর রাজ্জাকের বাগানের মধ্যে মুরগি তাড়াতে গিয়ে মুরগিকে লক্ষ্য করে একটি ঢিল ছুড়লে ওই ঢিলটি দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি ককটেলে লাগলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত