শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ, বর ও কনের পিতাকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২০ ইং
হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ, বর ও কনের পিতাকে জরিমানা
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার বৈঠাপাড়ায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের পিতাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি কনের বাড়িতে উপস্থিত হয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, সোমবার দিবাগত রাতে বৈঠাপাড়া গ্রামের মো. রহমানের এইচএসসি প্রথম বর্ষে পড়ুয়া কন্যার সঙ্গে কুলবাড়ীয়া গ্রামের মসলেম উদ্দীনের পুত্রের বিবাহ হয়। এ খবর পেয়ে ইউএনও-এর নির্দেশে থানার পুলিশ বর ও কনেকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত