শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর সাবেক ছাত্র নেতা মাসুদ পারভেজ আর নেই

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২০ ইং
গাংনীর সাবেক ছাত্র নেতা মাসুদ পারভেজ আর নেই
গাংনী অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানুর একান্ত সহকারী গাংনীর মহাম্মদপুর গ্রামের মাসুদ পারভেজ হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এছাড়াও তিনি বর্তমানে গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক এ ছাত্রনেতার জানাজা অনুষ্ঠিত হবে আজ সকাল ১০টার দিকে নিজ গ্রাম মোহাম্মদপুর আদি জামে মসজিদ প্রাঙ্গণে। এদিকে সাবেক ছাত্র নেতার মৃত্যুতে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত