শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারি চাকরির প্রলোভনে মুক্তিযোদ্ধার কন্যার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২০ ইং
সরকারি চাকরির প্রলোভনে মুক্তিযোদ্ধার কন্যার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে মুক্তিযোদ্ধার কন্যার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দামুড়হুদার জয়রামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মোতালেবের মেয়ে মুসলিমা খাতুন। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুসলিমা খাতুন তাঁর লিখিত বক্তব্যে বলেন, ছানোয়ার হোসেন তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। জমি বিক্রি এবং এনজিও থেকে ঋণ নিয়ে উল্লেখিত পরিমাণ টাকা অভিযুক্ত ছানোয়ারের হাতে তুলে দেন বলে তিনি জানান। পরে চাকরি দিতে ব্যর্থ হলে ছানোয়ারের কাছে পাওনা টাকা দাবি করায় ছানোয়ার তাঁকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকেন এবং কয়েক দফা মারধরও করেন। এর পরিপ্রেক্ষিতে মুসলিমা খাতুন পুলিশে অভিযোগ দেন এবং আদালতে চেক জালিয়াতির তিনটি মামলাও করেন। এসব মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ছানোয়ার হোসেন নতুন করে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন মুসলিমা খাতুন। সংবাদ সম্মেলনের বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, মুসলিমা খাতুন প্রতারণামূলকভাবে তাঁর কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, মুসলিমা খাতুন তাঁর সাবেক স্ত্রী। তাঁর সঙ্গে প্রতারণা করে ওই নারী বিয়ে করেন বলে জানান ছানোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত