শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি: এই উপমহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬:৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ও যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দারের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, ত্রাণ বিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, কার্যনির্বাহী সদস্য ও জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন হেলা, যুব লীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, যুব মহিলা লীগের নেত্রী আফরোজা পারভীন, নুরুন নাহার কাকলী, নাবিলা ছন্দা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত