শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভৈরব নদে ডুবে রুহুলের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২০ ইং
মেহেরপুরে ভৈরব নদে ডুবে রুহুলের মৃত্যু
মেহেরপুর অফিস: মেহেরপুর ভৈরব নদে ডুবে রুহুল (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। রুহুল মেহেরপুর শহরের বেড়পাড়ার মুনছুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপর প্রান্ত থেকে ভৈরব নদে সাঁতার কেটে রুহুলসহ আরও দুইজন শহরের শেখপাড়ার দিকে আসছিলেন। একসঙ্গে সাঁতার কেটে অন্য দুইজন পার হতে পারলেও রুহুল পারেননি। নদীর ঠিক মাঝখানে কচুরিপানায় আটকে গেলে মাঝখান থেকে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে এ সময় আশপাশের লোকজন নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ডুবে প্রাণ হারান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত