শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২০ ইং
ঝিনাইদহে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝিনাইদহ অফিস: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৫ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৩ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন। ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স। এ সময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, ২ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক নারী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চিকিৎসা পরামর্শের পাশাপাশি ওষুধ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। এ সময় কর্মকর্তারা জানান, সেনা প্রধানের নির্দেশে করোনাকালে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তাঁরা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত