শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বীজ-চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২০ ইং
গাংনীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বীজ-চারা বিতরণ
গাংনী অফিস: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে সবজি বীজ ও চারা বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম শাহাবৃুুদ্দিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজামানসহ বিভিন্ন এলাকার কৃষকেরা সামাজিক দূরুত্ব বজায় রেখে অবস্থান নেয়। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি ইঞ্চি জমির ব্যবহার, পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপন নিশ্চিত করণের আওতায় কৃষি সম্প্রাসরণ আয়োজিত অনুষ্ঠানে কৃষি ভিত্তিক ১০টি স্টল সাজানো হয়েছে ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত