শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২০ ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শনিবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাইনউদ্দিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। দাফন ও জানাজা কাজে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত