গাংনীতে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু
- আপলোড তারিখঃ
২২-০৬-২০২০
ইং
গাংনী অফিস:
করেনাভাইরাস উপসর্গ নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ভূষি মাল ব্যবসায়ী আপেল হোসেন (৩২) মৃত্যুবরণ করেছেন। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে গতকাল রোববার সকালে তাঁর মৃত্যু হয়। নমুনা সংগ্রহ করে মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম। আপেল হোসেন সাহারবাটি গ্রামের চারচারাপাড়ার আব্দুল মতিনের ছেলে।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন আপেল। গত শনিবার রাতে শারীরিক অবস্থা খারাপ হলে আপেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে তাঁকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে হাসপাতাল কর্র্র্র্তৃপক্ষ। ভোরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার একটি হাসপাতালে রের্ফাড করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, ‘আপেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।’
কমেন্ট বক্স