শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে চুরির দায়ে মা-ছেলে গ্র্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২০ ইং
কালীগঞ্জে চুরির দায়ে মা-ছেলে গ্র্রেপ্তার
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিপন কম্পিউটারে দূর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দোকানের ৫টি মোবাইল সেট, চুরি যাওয়া ৭৪ হাজার টাকা, দোকানের তালা ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর এলাকার আড়পাড়া দরগাপাড়ার পলাশ মণ্ডলের পালিত ছেলে জনি মণ্ডল (২১) ও স্ত্রী ময়না বেগম (৩৭)। তাঁরা উভয়ই পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামে বসবাস করে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, ‘শিপন কম্পিউটার নামের মোবাইলের দোকানের তালা ভেঙে চুরি হওয়া মোবাইল সেট ও টাকা উদ্ধারের জন্য কালীগঞ্জ থানার পুলিশ আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে দুই আসামি, নগদ ৭৪ হাজার টাকা মালামালসহ তালা কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’ উল্লেখ্য, গত ৩ দিন আগে গভীর রাতে শহরের শিপন কম্পিউটার নামের মোবাইলের দোকানে তালা ভেঙে ১ লাখ ৯০ হাজার টাকা ও ১২টি স্মার্ট ফোন চুরি হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত