শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আম্পানে আলমডাঙ্গা কলেজের ক্ষতিগ্রস্ত গাছ নিলামে বিক্রি

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২০ ইং
আম্পানে আলমডাঙ্গা কলেজের ক্ষতিগ্রস্ত গাছ নিলামে বিক্রি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত গাছ নিলামে বিক্রয় করা হয়েছে। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে গাছ ক্রয় করেছেন তনু রায়হান। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে সরকারি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর উপস্থিতিতে নিলামে অংশ নেন মোট ৯ জন গাছ ব্যবসায়ী। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সহকারী অধ্যাপক আলম হোসেন, সাইদুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ। দরদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, আতিয়ার রহমান, রেজাউল হক তবা, তনু রায়হান, আসাদুল, সোনাহার মণ্ডল প্রমুখ। নিলামে তনু রায়হান সর্বোচ্চ ২২ হাজার ২ শ টাকা দর দিলে তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ২১টি গাছ ও ডালপালা বিক্রয় করা হয়। নিলামে ক্রয়কৃত গাছ ১০ দিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত